ঢাকা
logo
প্রকাশিত : February 5, 2025

নওগাঁ-৬ আসনে বাংলাদেশ জামায়াতের মনোনীত প্রার্থী খবিরুল ইসলাম

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে কর্মপরিষদ বৈঠকের মাধ্যমে নওগাঁ জেলা আমীর খন্দকার আব্দুর রাকিব এ আসনে খবিরুল ইসলামের নাম ঘোষণা করেন।

তিনি বলেন, খবিরুল ইসলাম ১৯৯৬ সালে আত্রাই উপজেলা ছাত্র শিবিরের সভাপতি নির্বাচিত হয়ে সততার সাথে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৯৮ সনে নওগাঁ জেলা জামায়াতের অফিস সম্পাদক নির্বাচিত হন। তার সাংগঠনিক কর্মদক্ষতায় মুগ্ধ হয়ে কেন্দ্র তাঁকে ২০১৫ সালে আত্রাই উপজেলা আমীরের দায়িত্ব অর্পণ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে রাজনৈতিক ক্যারিয়ার বিচার-বিশ্লেষণ করে মোঃ খবিরুল ইসলাম কে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে এমপি প্রার্থী হিসেবে মনোনীত করেন। এসময় জেলা, উপজেলা আমীর, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, মোঃ খবিরুল ইসলাম আত্রাই কেন্দ্রীয় দলিল লেখক দাখিল মাদ্রাসার গনিত শিক্ষক হিসেবে কর্মরত আছেন। একইসাথে উপজেলার ৪ নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে ২০২২ সালে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। তার পিতা আক্কাছ আলী জগদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। বর্তমানে তিনি অবসরে আছেন। পিতা-মাতার ৩ ভাই ২ বোনের মধ্যে খবিরুল সবার বড়। বৈবাহিক জীবনে তিনি বিবাহিত এবং তার ২ মেয়ে ও ১ ছেলে। তাঁর স্ত্রী তহমিনা খাতুন জগদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত আছেন। মোঃ খবিরুল ইসলাম ইসলামী এজেন্ট ব্যাংক আত্রাই শাখার সত্ত্বাধিকারী এবং ক্রিয়েটিভ মডেল একাডেমির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram