ঢাকা
logo
প্রকাশিত : February 5, 2025

পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকালে সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাবকে তার নিজ গ্রাম মথুরাপুর বটতলা আনসার সরকারের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ তথ্য জানান।

গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাইস্কুলের সামনে থেকে আব্দুল ওহাবকে গ্রেপ্তার করা হলে তার সমর্থকরা পুলিশের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়।

এ সময় ৮ জন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় সুজানগর থানার এসআই আজাহার আলী বাদী হয়ে ৬৫ জন নামীয় ও অজ্ঞাত ২ থেকে ৩'শ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

আব্দুল ওহাব গত জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একাধিক মামলার পলাতক আসামি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram