ঢাকা
logo
প্রকাশিত : February 5, 2025

১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় আজ

কিশোরগঞ্জ ও নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সব এলাকায় বুধবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে কিশোরগঞ্জ জেলা ও মনোহরদীতে গ্যাস থাকবে না। চাপ কম থাকবে ঢাকা মহানগরীর পূবাঞ্চলসহ বেশ কিছু এলাকায়।

বুধবার (৫ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল) জানিয়েছে, সন্ধ্যা থেকে ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এর আগে, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) টিজিটিডিসিএল থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) নরসিংদীর মনোহরদী গ্যাস মিটারিং স্টেশন মোডিফিকেশন কাজে ওই স্টেশন থেকে মনোহরদী ডিআরএস এবং কিশোরগঞ্জ ডিআরএসগামী গ্যাস লাইনে বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর ফলে ওই সময়ে কিশোরগঞ্জ জেলা ও মনোহরদী উপজেলার সমগ্র এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় নরসিংদী জেলা, রূপগঞ্জ উপজেলা, ঢাকা মহানগরীর পূর্বাঞ্চল, কালীগঞ্জ, জয়দেবপুর, কোনাবাড়ী, চন্দ্রা ও  তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram