ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৫৬
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৪, ২০২৫

যশোরে চাঁদার টাকা না পেয়ে মাছ ব্যবসায়ীর চোখ তুলে নেয়ার চেষ্টা

যশোর প্রতিনিধি: যশোরে চাঁদার টাকা না পেয়ে সম্রাট (২৫) নামে এক মাছ ব্যবসায়ীর চোখ তুলে নেয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে যশোর শহরের চাঁচড়া ডালমিল মাঠপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে।

আহত সম্রাট চাঁচড়া ডালমিল মাঠপাড়া এলাকার আব্দুল আলীমের ছেলে।

সম্রাটের স্ত্রী মুসলিমা খাতুন জানিয়েছেন, সম্প্রতি তারা একটি জমিসহ বাড়ি ক্রয় করেন। ওই জমির আগের মালিকের কাছে একই এলাকার কুদরত, ইমন, সাকিব ও হৃদয় চাঁদা দাবি করে। তিনি চাঁদা না দিয়ে সম্রাটকে জমি বুঝিয়ে দিয়ে চলে যায়। ওই জমিতে দখলে গেলে রাত ১০ টার দিকে কুদরতসহ অন্যান্যরা হামলা চালায়। এসময় অস্ত্র ঠেকিয়ে তারা সম্রাটকে ঘরের বাইরে নিয়ে মারপিট করে। একপর্যায়ে তার দুই চোখ তুলে নিতে ছুরি দিয়ে আঘাত করে। এতে তার চোখের পাশে বিভিন্ন স্থানে জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।

যশোর কোতোয়ালি থানার ওসি তদন্ত কাজী বাবুল হোসেন জানান, ছুরির আঘাতগুলো চোখের ভিতরে বিদ্ধ হয়নি। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram