

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের লিফলেট বিতরণের প্রতিবাদে বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। সোমবার বিকেলে উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের নেতৃত্বে বাজারস্থ বেলা স্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে স্বাধীনতা ভাস্কর্য মোড়ে এসে শেষ হয়।
মিছিল শেষে ভাস্কর্য মোড়ে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম। সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও এ্যাড. আলীবুদ্দিন খান।
এ সময় বিএনপি নেতা আব্দুল মুজিদ, জহুরুল ইসলাম বাবু, অহিদুল ইসলাম ভোদড়, দেলোয়ার হোসেন, আব্দুল লতিফ লতা, শফিউদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মান্নান, পৌর যুবদলের আহবায়ক সালাউদ্দিন আহমেদ, সদস্য সচিব মঈনউদ্দিন, যুবনেতা ইঞ্জিঃ রাজু আহমেদ, ফারুক হোসেন, তুফান, আরাফাত রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মেহেদী হাসান, ছাত্রদলের আহবায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব ইমন হাসান রকি, পৌর ছাত্রদলের আহবায়ক হাকিম রেজা, সদস্য সচিব মেহেরান হাসান জিতুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

