ঢাকা
logo
প্রকাশিত : February 3, 2025

গৌরীপুরে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গৌরীপুর শহরের কলেজ রোড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে শহরের পাটবাজার এলাকায় এসে প্রতিবাদ সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাবিবুল ইসলাম খান শহীদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউল আবেদীন জিল্লু, পৌর বিএনপির সাবেক সিনিয়র আহ্বায়ক আলী আকবর আনিস, সাবেক যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবীর হীরা, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মাহফুজুর রহমান, সহ সভাপতি মেহেদি হাসান রতন, সহ সাধারণ সম্পাদক শোয়েব মুন্সী, সহ সাংগঠনিক সম্পাদক তাজিজুল ইসলাম রাঙ্গা, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান সাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাদির, পৌর ছাত্রদলের সাবেক সহসভাপতি তৌহিদুল ইসলাম জনি প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram