

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: তিতাস কলাকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সাকিবুল ইসলাম ওয়াজ নিয়ে বিরুপ মন্তব্য করে বিপাকে পড়েছেন। ১৬ সেকেন্ডের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। স্থানীয় সাংবাদিকরাও কেউ কেউ ঐ নেতার এই ভিডিও পোস্ট দিয়েছেন। এতে অনেক ফেসবুক ব্যবহারকারীরা বিরূপ মন্তব্য করেছেন।
বিএনপির এই নেতার মুঠোফোন বন্ধ পাওয়াতে তার কোনো প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি। ইউনিয়ন বিএনপির এই নেতার এ বক্তব্য নিয়ে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ক্ষোভ ও বিরুপ প্রতিক্রিয়া দেখা গেছে।
তবে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য খন্দকার ড. মারুফ হোসেন বলেছেন, "ইউনিয়ন বিএনপি নেতা সাকিবুল ইসলাম যে বক্তব্য দিয়ে ওয়াজকে নিরুৎসাহিত করেছেন, এটা তার ব্যক্তিগত বক্তব্য। বিএনপি এর দায়ভার নিবে না।
ড. খন্দকার মারুফ হোসেন এ নিয়ে তার ব্যবহৃত ফেসবুক ওয়ালে একটি পোস্ট দিয়েছেন, তা পাঠকের উদ্দেশ্যে হুবহু তুলে ধরা হলো-"তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো: সাকিবুল ইসলামের ওয়াজ মাহফিল সম্পর্কিত বক্তব্য একান্ত তার ব্যক্তিগত। এর সাথে বিএনপির কোনও সম্পর্ক নেই। এই ধরনের বক্তব্য অবশ্যই নিন্দনীয়।"
