ঢাকা
১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৪০
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৩, ২০২৫

সীমান্ত এলাকা থেকে একাধিক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে ভারত সীমান্তবর্তী এলাকা থেকে একাধিক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে বিজিবি। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য দেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান। এর আগে ২ ও ৩ ফেব্রুয়ারি পৃথক তিনটি অভিযান পরিচালনা করা হয়।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃক এসব অভিযানে ১০০ বোতল ভারতীয় মদ ও ৩১.৯ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার হয়। যার মূল্য হবে ২ লাখ ৬১ হাজার ৬৫০ টাকা। এরমধ্যে তেলিয়াপাড়া বিওপির টহল দল জেলার মাধবপুর উপজেলার ১৭নং চা-বাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযানের চোরাকারবারিরা পালিয়ে গেলে ৬২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

গুইবিল বিওপির টহল দল চুনারুঘাট উপজেলার ডুলনা চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করে ৩১.৯ কেজি ভারতীয় গাঁজা। বাল্লা বিওপির টহল দল চুনারুঘাট উপজেলার সীমান্ত পিলার ১৯৬৪/১৬-এস সংলগ্ন খোয়াই ফ্রন্ট এলাকায় অভিযান চালায়। এ সময় উদ্ধার হয় ৭ বোতল ভারতীয় মদ।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, বিজিবি সবসময় দেশের সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে বিজিবি প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram