ঢাকা
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৪২
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৩, ২০২৫

নোয়াখালী বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার পর আনন্দ মিছিল ও মিশ্র প্রতিক্রিয়া

মানিকভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক(আংশিক) ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণার পর নোয়াখালী জেলা শহর মাইজদীসহ বিভিন্ন উপজেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বিএনপির নেতাকর্মীরা।

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৮ টার দিকে জেলা শহর মাইজদীসহ বিভিন্ন উপজেলায় কমিটি ঘোষণার পর দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

জানা যায়, দীর্ঘ ৯ বছর পর রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নোয়াখালী জেলা বিএনপি আহ্বায়ক কমিটি ঘোষণা করে।নবগঠিত এ কমিটির নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক হয়েছেন মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, যুগ্ম আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়া, সদস্য সাবেক জেলা বিএনপির সভাপতি হায়দার বিএসসি, সদস্য সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান।

জেলা কমিটির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, আমাদের এ কমিটি যেন দেশ জাতির কল্যাণে কাজ করতে পারি, এ জন্য সকলের সহযোগিতা কামনা করি।

একই বক্তব্যে প্রতিক্রিয়া ব্যক্ত করে এডভোকেট এবিএম জাকারিয়া বলেন, আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা যেন জেলার ৯টি উপজেলায় ৮টি পৌরসভা সহ ১৮টি সাংগঠনিক কমিটির যথাযথ ভাবে দায়িত্ব পালন করে যেতে পারি। এজন্য আমরা সকলের সহযোগিতা চাই।

এছাড়া বিগত কমিটির সভাপতি গোলাম হায়দার বিএসসি ও আবদুর রহমান বলেন, দলের সিদ্ধান্ত অনুসারে তারেক রহমানের নির্দেশে কমিটি হয়েছে। তবে তিনি হতাশ, অভিনন্দন জানালেও বিবেকের বিচার হয়নি বলে তিনি জানান। তিনি আরো বলেন, বিগত দিনে আন্দোলন, সংগ্রামে যাদের অবদান নেই, তাদের দিয়ে কমিটি হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালে ২৩ এপ্রিল নোয়াখালী জেলা বিএনপির ১৫১ সদসস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram