ঢাকা
logo
প্রকাশিত : February 2, 2025

স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর ফিরে আসার কোন ইতিহাস নেই: শাহজাহান চৌধুরী

এম আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরীর আমীর ও সাবেক এমপি আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান চৌধুরী বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগকে আর ঘুরে দাঁড়াতে দেওয়া হবেনা। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর ফিরে আসার কোন ইতিহাস নেই। আওয়ামী লীগের নাম এখন হাতাশা লীগ। আপনারা বাংলাদেশ স্বাধীনতা রক্ষা করার জন্য কোন বক্তব্য দেন নাই। গত ৫৩ বছরে আপনারা জাতীকে দ্বিধা বিভক্ত করার জন্য বক্তব্য রেখেছেন। স্বাধীনতাবিরোধী মৌলবাদী রাজাকার এসব বক্তব্য ছাড়া তাদের কোন বক্তব্য ছিল না। গত ১৮ বছরে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছেন। এই টাকা ফিরিয়ে আনতে পারলে দেশ এগিয়ে যাবে।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে মিরসরাই উপজেলার নিজামপুর মাওলানা আব্দুল গনি (রহঃ) দাখিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এদেশের শিক্ষা ব্যবস্থা অবশ্যই পরিবর্তন করতে হবে। গত ১৮ বছরে প্রাইমারি স্কুল থেকে ইসলাম ধর্মের শিক্ষা সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে। এটার নাম দেওয়া হয়েছে নৈতিক শিক্ষা, যেখানে সাহাবাই চরিত্র ছিল না, মুসলমান মনীষীদের চরিত্র ছিল না, রসূল আকরাম (সাঃ) এর চরিত্র ছিল না, ইসলামের দ্বীনি শিক্ষার কোন ব্যবস্থাই ছিল না। ১৮ টি বছওে শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে ধ্বংস করা হয়েছে।

সাবেক এই এমপি আরো বলেন, মাদ্রাসা যদি না থাকতো, তাফসীরুল কুরআন মাহফিল যদি না থাকতো, মসজিদে ইমামরা যদি ইমামতি না করতো আজকে আমরা যে দ্বীন জানতে পারছি ইসলামকে জানতে পারছি, রাসূল (সাঃ) এর জীবনী জানতে পারছি, সেটা আমরা জানতে পারতাম না।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের এই সদস্য বলেন, ডা. শফিকুর রহমান এখন বাংলাদেশের নেতা নয়, উনি জামায়াত ইসলামীর নেতা নয়, উনি এখন বাংলাদেশের সীমানা পার হয়ে এশিয়ার সীমানা নয় বিশ্বনন্দিত নেতা হিসেবে আবিভূত হয়েছেন।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ার আহমেদের সভাপতিত্বে মাহফিলে প্রধান ওয়ায়েজ ছিলেন ছারছীনা দরবার শরীফের ছোট পীর মাওলানা শাহ্ মো. আরিফ বিল্লাহ্ সিদ্দিকী। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলা উদ্দিন শিকদার, মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির, সেক্রেটারি আনোয়ারুল্লাহ আল মামুন। মাদ্রাসা সুপার মাওলানা এম.এ কাশেমের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ ওয়ায়েজিন হিসেবে উপস্থিত ছিলেন সুফিয়া নূরীয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা রেজাউল হক নিজামী, ফেনী বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আনোয়ারুল আজিম।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram