ঢাকা
logo
প্রকাশিত : February 2, 2025

কক্সবাজার-চট্টগ্রাম রেলপথ : প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ টাকা

কক্সবাজার প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে গতকাল চালু হয়েছে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস নামের দুটি ট্রেন। প্রথম দিনেই ট্রেন দুটিতে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। এদিন শুধু কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে টিকিট বিক্রি করে আয় হয়েছে ৪ লাখ ৭২ হাজার ৪৩৮ টাকা।

রবিবার (২ ফেব্রুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার আইকনিক রেল স্টেশন মাস্টার গোলাম রব্বানি বলেন, সৈকত এক্সপ্রেস চট্টগ্রাম-কক্সবাজার যাত্রাপথে ৮টি স্টেশনে এবং প্রবাল এক্সপ্রেস ১০টি স্টেশনে যাত্রা বিরতি দিয়ে যাত্রী ওঠানামা করে। শুধু কক্সবাজার আইকনিক রেল স্টেশনে প্রথম দিনে ২ হাজার ৫৫ টি টিকিট বিক্রি হয়েছে। এ ছাড়া অন্যান্য যে স্টেশনগুলো রয়েছে সেসব স্টেশনেও টিকিট বিক্রি হয়েছে।

তিনি আরও জানান, কক্সবাজার-চট্টগ্রাম রেলপথে এই দুই জোড়া ট্রেনের যাত্রী চাহিদা খুব বেশি। সপ্তাহে সোমবার ছাড়া প্রতিদিনই ট্রেন দুটি চলবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram