ঢাকা
logo
প্রকাশিত : February 2, 2025

উল্লাপাড়ায় মসজিদে মসজিদে ডাকাত আতঙ্কের মাইকিং, নির্ঘুম রাত কাটালো এলাকাবাসীর

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: শনিবার সন্ধ্যা রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিভিন্ন গ্রামের মসজিদের মাইক থেকে হঠাৎ ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সংবাদ প্রচার হওয়ার পর থেকেই উপজেলার পশ্চিম অঞ্চলের (কয়ড়া, উল্লাপাড়া, দুর্গানগর, মোহনপুর, বড়পাঙ্গাসী, উধুনিয়া, বাঙ্গালা, পূর্ণিমাগাঁতী) ইউনিয়ন সহ প্রায় দশটি ইউনিয়নের লোকজন ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে এ আতঙ্ক। আতঙ্ক দুর করতে পরে প্রশাসনের পক্ষ থেকে জনগণকে আশ্বস্ত করে মডেল থানার ফেসবুকে স্ট্যাটাস দেয় পুলিশ। সারারাত চলে পুলিশ প্রশাসনের বিশেষ অভিযান।

উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মোঃ আব্দুল মালেক এ ব্যাপারে জানান, শনিবার বাদ এশার পর গ্রামের মসজিদের মাইক থেকে ঘোষণা করা হয় এলাকায় ডাকাত দল প্রবেশ করেছে, আপনারা সবাই সজাগ থাকবেন। এ ঘোষণায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উধুনিয়া ইউপি সদস্য আলামিন হোসেন বলেন, রাত ৯ টার দিকে গ্রামের মসজিদের মাইকে আশেপাশে ডাকাত দল ঢুকেছে বলে ঘোষণা দেওয়া হয়। পরে গ্রামবাসী রাত জেগে পাহারা বসায়।

সদর ইউনিয়নের ভদ্রকোল জামে মসজিদের মুয়াজ্জিন শহীদ উদ্দিন জানান, শনিবার দিবাগত রাতে তার বাড়ীর আঙ্গিনার গোয়াল ঘর থেকে দুটি গরু আনুমানিক আড়াই লাখ টাকা দামের চুরি হয়ে গেছে। সর্তক থেকেও সম্ভব হয়নি চুরি ঠেকানো। বর্তমানে চুরি, ছিনতাই, ডাকাতি বেড়েই চলেছে।

পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গয়হাট্টা গ্রামের কামাল হোসেন জানান, শনিবার রাতে দহপাড়া গ্রামের আব্দুস সালামের গোয়াল ঘর থেকে প্রায় দেড় লাখ টাকার একটি গরু চুরি হয়ে গেছে। ফরিদপুর গয়হাট্টার হাজী মোকছেদ আলীর ছেলে মনি জানান, শুক্রবার সকালে বোরকা পরিহিত ভিক্ষুক ভিক্ষা নিয়ে চলে যাবার পর থেকে বাড়ীর সকল সদস্য অসুস্থ হয়ে পড়ে। এ আতষ্ক ছড়িয়ে পড়ে সারা এলাকায়। তারা ধারণা করছে, ঔ ভিক্ষুক খাবার পানিতে অচেতন ঔষধ মিশিয়ে দেওয়ায় এ ধরনের ঘটনা ঘটতে পারে।

বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের উদ্যোত্তা রাসেদ আহমেদ জানান, শনিবার বিকেলে প্রশাসন থেকে গ্রাম পুলিশকে এলাকার চুরি, চিনতাই ও ডাকাতি রোধে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেন।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, কিছু উৎসুক জনতা এ ধরনের গুজব ছড়িয়েছে। এ খবর পেয়ে আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে অধিক সংখ্যক পুলিশ মোতায়েন করেছি।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মুহাম্মদ হাসনাত জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবুও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্তক দৃষ্টি রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram