ঢাকা
logo
প্রকাশিত : February 2, 2025

মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা, শহরে আনন্দ মিছিল

মানিকগঞ্জ প্রতিনিধি: আফরোজা খানম রিতাকে আহবায়ক করে মানিকগঞ্জ জেলা বিএনপির সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অপর ছয় সদস্য হচ্ছেন এস এ জিন্নাহ কবির, আজাদ হোসেন খান, আতাউর রহমান, নুরতাজ আলম, সত্যেন কান্ত পণ্ডিত ও গোলাম আবেদিন। সদ্য বিলুপ্ত হওয়া জেলা বিএনপির কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন এস এ জিন্নাহ কবির। এ ছাড়া আগের কমিটিতে আজাদ হোসেন খান সহ সভাপতি, আতাউর রহমান জ্যেষ্ঠ সহ সভাপতি, নুরতাজ আলম বাহার ও গোলাম আবেদিন কায়সার সাংগঠনিক সম্পাদক এবং সত্যেন কান্ত পণ্ডিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে।

আজ রোববার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটি ঘোষণার খবরে জেলা শহরে আনন্দ মিছিল করেছেন জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরে দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে আয়োজিত সমাবেশে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।

এর আগে, ২০১৩ সালের ৮ জুন আফরোজা খান রিতাকে সভাপতি এবং মঈনুল ইসলাম খান শান্তকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্যবিশিষ্ট জেলা বিএনপির কমিটি করা হয়। এরপর ২০১৯ সালের ১ জুলাই জামিলুর রশিদ খানকে আহ্বায়ক ও এস এ জিন্নাহ কবিরকে সদস্য সচিব করে ৬৩ সদস্য বিশিষ্ট জেলা বিএনপির আহ্বায়ক কমিটি করা হয়। ২০২১ সালের ১৪ মার্চ সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপির নির্বাচিত কমিটিতে আফরোজা খান বিপুল ভোটে জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হন এস এ জিন্নাহ কবির।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram