ঢাকা
১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২৩
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২, ২০২৫

বড়লেখায় ভারতীয় অবৈধ গরু ভর্তি পিকআপসহ ২ চোরাকারবারি আটক

আব্দুর রব, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরের বিজিবি লাতু ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় অবৈধ গরু ভর্তি একটি পিকআপ ভ্যান আটক ও দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে।

এ ব্যাপারে শনিবার রাতে বিজিবি লাতু ক্যাম্পের নায়েক মো. নূরুল আনোয়ার চোরাচালান প্রতিরোধ আইনে বড়লেখা থানায় মামলা করেছেন। রোববার বিকেলে থানা পুলিশ আটক দুই চোরাকারবারিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

কারাগারে পাঠানো চোরাকারবারিরা হচ্ছে- উপজেলার ইয়াকুবনগর গ্রামের মৃত আব্দুল মতলিবের ছেলে আব্দুর রহিম ও সীমান্তবর্তী কুমারশাইল গ্রামের আছার উদ্দিনের ছেলে জাকির হোসেন।

বিজিবি সূত্র জানিয়েছে, চোরকারবারিরা শনিবার দুপুরে ভারত থেকে অবৈধ গরুর একটি চালান নিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ অভ্যন্তরে আসার গোপন সংবাদে বিজিবি লাতু বিওপির নায়েক মো. নূরুল আনোয়ারের নেতৃত্বে টহল দল বিভিন্ন পয়েন্টে ওঁৎ পেতে থাকে। চোরাকারবারিরা সীমান্তের মেইন পিলার ১৩৬৯ দিয়ে গরুর চালান নিয়ে আসে। সীমান্তের এক কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে শ্রীধরপুর নামক এলাকায় পিকআপযোগে ৬টি অবৈধ ভারতীয় গরু নিয়ে যাওয়ার সময় বিজিবি পিকআপসহ অবৈধ গরুগুলো আটক করে। এসময় অজ্ঞাতনামা চোরাকারবারিরা পালিয়ে গেলেও এদের দুইজনকে আটক করতে সক্ষম হয় বিজিবি।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি অভিযান চালিয়ে ৬টি ভারতীয় অবৈধ গরু ভর্তি একটি পিকআপ ভ্যান আটক করে। এসময় দুইজন চিহ্নিত চোরাকারবারিকে আটক করে শনিবার রাতে থানায় সোপর্দ করা হয়। আটক পিকআপসহ ৬ অবৈধ ভারতীয় গরুর সিজার মূল্য ২০ লাখ ৪০ হাজার টাকা। এ ব্যাপারে বিজিবি থানায় মামলা করেছে।

থানার ওসি মো. আব্দুল কাইয়ুম জানান, বিজিবির এজাহার অনুযায়ী বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার আসামিদের রোববার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধার অবৈধ ভারতীয় গরুর বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram