ঢাকা
logo
প্রকাশিত : February 2, 2025

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: “খাদ্য হোক নিরাপদ, সুস্থ্য থাকুক জনগণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ রোববার দুপরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জ এর নিরাপদ খাদ্য অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ আবুল কালাম সাহীদ, চাঁপাইনবাবগঞ্জ মহিল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচলিক ড. পলাশ সরকার, চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ শহিদুল ইসলাম শহিদ, আম গবেষণা কেন্দ্রের বৈজ্ঞনিক কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ ইউসুফ, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক মোমেনা খাতুন প্রমুখ।

সভায় ভোক্তাদের নিরাপদ খাদ্য সরবরাহ, উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram