ঢাকা
logo
প্রকাশিত : February 2, 2025

বিদ্যালয় মাঠ ভাড়া দেওয়া সেই প্রধান শিক্ষককে শোকজ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঈশ্বরদীতে একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভাড়া দেওয়ার অভিযোগে প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা. শাহিনা আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানোনো হয়।

উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী মাথালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ২৫ হাজার টাকায় ভাড়া দেওয়ার অভিযোগ উঠে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল হান্নানের বিরুদ্ধে। সেই অভিযোগের প্রেক্ষিতে তাকে শোকজ করে শিক্ষা অফিস।

জানা যায়, প্রায় দেড় মাস ধরেই উপজেলার প্রাথমিক বিদ্যালয় মাঠে সোহেল ইঞ্জিনিয়ারিং নামে ঠিকাদারি প্রতিষ্ঠান বড় বড় ভাড়ি মালামাল রেখে প্রায় দেড় মাস যাবৎ বৈদ্যুতিক সঞ্চালন লাইনের কার্যক্রম পরিচালনা করছেন। এছাড়াও কর্মরত কর্মচারীরা সেখানে অস্থায়ী ঘর বসিয়ে রাত্রিযাপনও করছেন।

স্থানীয়রা জানান, স্কুল মাঠটি ঠিকাদারি প্রতিষ্ঠান দখল করে ব্যবহার করার ফলে যেকোন সময় অনাকাঙ্খিত ঘটনা ঘটার শঙ্কা দেখা দিয়েছে, খেলাধুলায় বিঘ্ন ঘটার পাশাপাশি ঝুঁকিতে রয়েছে কোমলমতি শিশু শিক্ষার্থীরা। এমনকি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ অর্থের বিনিময়ে এভাবে ভাড়া দেওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের নীতি নৈতিকতা নিয়েও প্রশ্ন উঠেছে।

জানা গেছে, এই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হান্নান এর আগেও স্কুলের মাঠ আরও দুইটি প্রতিষ্ঠানের কাছে ভাড়া দিয়েছিলেন, সেসব প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ এভাবেই তাদের মালামাল রেখে কাজ করেছে।

এসকল বিষয়ে প্রতিষ্ঠানটির সুপারভাইজার কিফাত আহমেদ জানান, বিদ্যালয়টির প্রধান শিক্ষককে ২৫ হাজার টাকা দিয়ে মাঠটি এক মাসের জন্য ভাড়া নেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষকে টাকা দিয়েই তারা কাজ করছেন।

তবে এ বিষয়ে জানতে চাইলে টাকার বিনিময়ে স্কুল মাঠ ভাড়া দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হান্নান। তিনি বলেন, টাকা নিয়ে মাঠ ভাড়া দেওয়ার বিষয়টি সত্য নয়। কে বা কারা ভাড়া দিয়েছে এটা আমি জানি না।

ঈশ্বরদী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা: শাহীনা আক্তার বলেন, বিদ্যালয়ের মাঠ ভাড়া দেওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি অবৈধভাবে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। আগামী ৩ কর্মদিবসের মধ্যে তাকে লিখিত জবাব দিতে হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram