ঢাকা
৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:৫৩
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২, ২০২৫

শান্তিগঞ্জে পুলিশের অভিযানে সাবেক পরিকল্পনা মন্ত্রী'র ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে পুলিশের অভিযানে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি'র ব্যক্তিগত সহকারী (এপিএস) জুয়েল আহমেদকে গ্রেপ্তার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ। রবিবার ভোর রাতে থানা এলাকার ডুংরিয়া গ্রামে তার নিজ বসত বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জুয়েল আহমদ ডুংরিয়া গ্রামের আব্দুল শহিদ মিয়ার পুত্র এবং সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী পদে দীর্ঘদিন চাকুরীতে ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২ ফেব্রুয়ারি) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আকরাম আলীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সদের নিয়ে ডুংরিয়া গ্রামে জুয়েল আহমদের বসত বাড়ীতে অভিযান পরিচালনা করা হয় এবং অভিযানে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের সাথে থাকার অভিযোগে জুয়েল আহমদকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ৪ঠা ডিসেম্বর শান্তিগঞ্জ থানা পুলিশ বাদী হইতে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় জুয়েল আহমদকে গ্রেপ্তার দেখিতে শান্তিগঞ্জ থানা পুলিশ তাঁকে আদালতে পাঠায়। আদালত জুয়েল আহমদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

শান্তিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট অভিযাগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। পর্যায়ক্রমে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগ সংগঠনে সাথে জড়িত থাকা অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, বিশেষ ক্ষমতা আইনের এই মামলায় উপজেলার ৫ ছাত্রলীগ নেতার নাম উল্লেখ করেছিলো পুলিশ। অজ্ঞাত ছিলো আরও ১০/১২ জনের নাম। জেলা ছাত্রলীগ নেতা মাজেদ আহমদ প্রথমেই এই মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। এখনো জেল হাজতে আছেন তিনি। দ্বিতীয় ব্যক্তি হিসেবে গ্রেপ্তার হলেন জুয়েল আহমদ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram