ঢাকা
logo
প্রকাশিত : February 2, 2025

মঠবাড়িয়ায় জামায়াত নেতা, ঔষধ ব্যবসায়ীকে মারধরের ঘটনায় এসআই ক্লোজড

মজিবর রহমান, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি ও ঔষধ ব্যবসায়ী সেলিম সরওয়ার কে মারধরের ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজ কে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

এসআই হাফিজ কে ক্লোজড করার বিষয়টি পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের নিশ্চিত করছেন।

এর আগে, গত শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে থানার সম্মুখে ঔষধ ব্যবসাযী ও টিকিকাটা ইউনিয়ন ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি সেলিম সরওয়ার কে ফার্মেসি থেকে থানায় ডেকে নিয়ে নকল ঔষধ বিক্রির অভিযোগ তুলে দুর্ব্যবহার ও মারধর করেন মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজ। এ ঘটনায় মঠবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর শত শত নেতা-কর্মী থানায় উপস্থিত হয়ে অভিযুক্ত এসআই হাফিজের দৃষ্টান্তমূলক শাস্তি ও থানা থেকে প্রত্যাহারের দাবি জানান। পরবর্তীতে থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজ কে প্রত্যাহার করা হয়।

পিরোজপুরের জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের রহমান মুঠোফোনে জানান, অভিযুক্ত উপ-পরিদর্শক (এসআই) হাফিজ কে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram