ঢাকা
logo
প্রকাশিত : February 1, 2025

রংপুরে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার কবলে ৭ গাড়ি, আহত ২০

ঘন কুয়াশার কারণে রংপুরের মিঠাপুকুরে একসাথে দুর্ঘটনার কবলে পড়েছে ৭ টি গাড়ি। এ ঘটনায় ২০ জন আহত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুরের রশিদপুরে এ ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে প্রচন্ড কুয়াশার কারণে রংপুর ঢাকা মহাসড়কের মিঠাপুকুরের রশিদপুরে একটি মাছ ভর্তি পিক আপ ধীর গতিতে চলছিলো। হঠাৎ করে তার পেছনে থাকা একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এরপর পেছনে থাকা আরও ৪টি বাস এবং ১টি কারভার ভ্যান পরপর ধাক্কা লাগে। এতে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিস উদ্ধার চালাচ্ছে।

বড়দরগা হারিয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, মূলত ঘন কুয়াশার কারণেই এ ঘটনাটি ঘটেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram