ঢাকা
logo
প্রকাশিত : January 31, 2025

চাঁপাইনবাবগঞ্জে খাসজমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে এক ইউপি সদস্যের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সরকারি খাসজমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে শরিফুল ইসলাম বকুল নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত বকুল গোমস্তাপুর উপজেলার হোগলা দাঁড়াবাজ এলাকার মৃত তামিজ উদ্দিনের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন নাচোল থানার ওসি মো. মনিরুল ইসলাম।

এর আগে, গত বৃহস্পতিবার দুপুরে নাচোল উপজেলার হাজারদীঘী এলাকায় বিলের জমি দখলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নাচোল উপজেলার হাজারদীঘী বিলের খাস জমি ১৬ বছর ধরে ভোগ দখল করছেন নাচোল উপজেলার লোকজন। এদিকে বৃহস্পতিবার দুপুরে খাসজমি দখল নিতে আসে গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ি এলাকার লোকজন। এসময় উভয় পক্ষের লোকজন ধারাল দেশীয় অস্ত্র হাতে সংঘাতে জড়িয়ে পড়ে। এতে কয়েকজন আহত হলে স্থানীয়রা তাদের হাসপাতালে ভর্তি করে। পরে তাদের মধ্যে ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরমধ্যে ছিলেন শরিফুল ইসলাম বকুল।

নাচোল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, জমিজামা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহতদের মধ্যে শরিফুল ইসলাম বকুল গুরুতর আহত হয়। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দেননি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram