ঢাকা
logo
প্রকাশিত : January 31, 2025

বিজয়নগরে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৪শ পিস ইয়াবা সহ যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর এলাকার থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই(নিরস্ত্র) নির্মলেন্দু চাকমা, এএসআই(নিরস্ত্র) শামসুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ সহ অত্র থানা এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে বিজয়নগর উপজেলার ১০নং পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর এলাকায় জনৈক বেলাল মিয়ার বাড়ির সামনে আউলিয়া বাজার টু চম্পকনগর রাস্তার উপর থেকে ৪শ পিস ইয়াবা ট্যাবলেট সহ তোফায়েলনগর (উত্তর পাড়া) এলাকার মৃত মোস্তফার ছেলে মোঃ হাবিবুর রহমান (৩৬) কে গ্রেফতার করা হয়।

বিজয়নগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রওশন আলী মাদকসহ একজন গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram