ঢাকা
logo
প্রকাশিত : January 31, 2025

নরসিংদীর বেলাবতে সড়ক দুর্ঘটনায় কারারক্ষী নিহত

প্রদীপ কুমার দেবনাথ, বেলাব (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর বেলাবোতে সড়ক দুর্ঘটনায় এক কারারক্ষী নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জানুয়ারি ) দুপুরে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের লোহাজুরীচক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেলায়েত হোসেন বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বিন্নাবাইদ পাওড়া কান্দা গ্রামের মৃত লুৎফর রহমান কাঞ্চন মিয়ার ছেলে। তিনি বাংলাদেশ জেল পুলিশের সদস্য ছিলেন।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে মোটরসাইকেল দিয়ে পার্শ্ববর্তী উপজেলা কুলিয়ারচরের লক্ষীপুরের দিকে যাওয়ার সময় বেলায়েত হোসেনের মোটরসাইকেল লোহাজুরীচক ব্রহ্মপুত্র নদের ব্রীজের কাছে পৌছিলে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্র ট্রাক্টর(ইছারমাতা) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বেলায়েত হোসেন ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জের ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram