

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা থানা পুলিশ পরিত্যক্ত অবস্থায় ২টি হরিণের মাথাসহ প্রায় ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে।
থানা পুলিশ জানায়, বুধবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই শামীম হোসেন উপজেলার শান্তা বাজারের জিয়ার খাল থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি মাথা ও ১৪ কেজি ৪ গ্রাম হরিণের মাংস উদ্ধার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীরা পালিয়ে যায় বলে জানায় পুলিশ। এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে।
তবে পুলিশের সোর্স বা সংবাদদাতার সূত্র ধরে পুলিশ অপরাধীদের শনাক্ত করতে অজ্ঞাত কারণে কোন প্রকার তৎপরতা দেখায়নি।

