ঢাকা
logo
প্রকাশিত : January 31, 2025

মনপুরায় জেলেদের সাথে পানি সম্পদ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের মতবিনিময়

সীমান্ত হেলাল, মনপুরা (ভোলা) প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের সাথে ভোলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন ঢালচরের মৎসজীবি ও জেলেদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এক সরকারি সফরে স্পীডবোট যোগে মনপুরার ঢালচরে আসেন দুই সচিব।

শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার কলাতলী ইউনিয়নের ঢাল চরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) শুভ দেবনাথ'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ.এইচ.এম সফিকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।

এসময় প্রান্তিক মৎস্যজীবী জেলেদের পেশাগত উন্নয়ন, জেলেদের মাছ ধরার কৌশল এবং জেলেদের সুযোগ সুবিধা প্রদানে মতবিনিময় করা হয়। সভায় জেলেরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

মত বিনিময় সভা শেষে সচিবদ্বয় পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মসূচি পরিদর্শন করেন। এবং মনপুরার ঢালচরে নবনির্মিত লঞ্চঘাট রক্ষায় ৩ কোটি ১৭ লক্ষ টাকা বরাদ্ধ ঘোষণা করেন।

এসময় বিচ্ছিন্ন চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নদী ভাঙ্গন রোধ, নদীর নাব্যতা রক্ষায় ড্রেজিং ও চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার আশ্বাস দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ.এইচ.এম সফিকুজ্জামান।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহতাব উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপ সচিব মোঃ কামাল হোসেন, মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান কবির, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জোবায়ের হাসান রাজিব চৌধুরী প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram