ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৫০
logo
প্রকাশিত : জানুয়ারি ৩১, ২০২৫

মোরেলগঞ্জে ৬শ’ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে হোগলাপাশা ইউনিয়নে বাংলাদেশ ইউনিট ফেডারেশন অফ লস এঞ্জেলেস (বাফলা) চ্যারিটি এর অর্থয়নে ৬ শ’ অসহায় দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার বেলা ১২টায় বৌলপুর সম্মিলনী মাধ্যমিক শিক্ষা নিকেতন স্কুল মাঠে ফাতেমা হোসাইন ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম।

সম্মিলনী মাধ্যমিক শিক্ষা নিকেতন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিরাজ শাহ্ ফকিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন ফাতেমা হোসাইন ফাউন্ডেশনের সহকারী পরিচালক হোগলাপাশা ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুল ইসলামের সহধর্মিণী এ্যাড সাবরিনা হোসাইন, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস, প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান, প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মো. হান্নান শেখ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. জুলফিকার হায়দার।

এ সর্ম্পকে ফাতেমা-হোসাইন ফাউন্ডেশনের সহকারী পরিচালক ইউপি চেয়ারম্যান ফরিদুল ইসলাম ফরিদ বলেন, ২০০৭ সাল থেকে এ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ফারুক হোসাইনের নিজ উদ্যোগে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী বৃত্তি প্রদান, অস্বচ্ছল পরিবারকে আর্থিক সহায়তা, চিকিৎসা সহায়তা ও দুস্থ দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছেন। তারই ধারাবাহিকতায় ইউনিয়নের ৯টি গ্রামের ৬শ’ পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram