ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৩৪
logo
প্রকাশিত : জানুয়ারি ৩১, ২০২৫

আশাশুনির পাউবোর প্রকল্প পরিদর্শনে মন্ত্রী পরিষদ বিভাগের সচিব

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের "সাতক্ষীরা জেলার পোল্ডার- ১, ২, ৬-৮ এবং (এক্সটেনশান) এর নিস্কাশন ব্যবস্থার উন্নয়ন" শীর্ষক প্রকল্পের সমাপ্তকৃত ও চলমান কাজ পরিদর্শন করেছেন মন্ত্রী পরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশিদ।

শুক্রবার সকাল ১০.৩০ টায় তিনি আশাশুনিতে আসেন। আশাশুনির কুল্যা বেতনা নদী খনন কাজ দেখতে তিনি কুল্যা ব্রীজের কাছে কাজের স্থানে যান। সেখানে সরেজমিন কাজ দেখার পাশাপাশি প্রকল্পের কাজের খোঁজ খবর নেন। এসময় পাউবোর চীপ ইঞ্জিনিয়ার বিদ্যুৎ কুমার সাহ প্রকল্পের আওতায় সমাপ্তকৃত ও চলমান কাজের তথ্য সম্পর্কে অবহিত করেন।

তিনি বলেন, ২০২০ সালে একনেকে প্রকল্প পাশ হয় এবং ২০২১ সালে কাজ শুরু হয়। এবছর জুনের মধ্যে প্রকল্প শেষ হবে। এপ্রিল মাসের মধ্যে বেতনা নদীর খনন কাজ শেষ হবে। ৩১ টি স্লুইস গেটের কাজ প্রকল্পের অধীনে করা হচ্ছে। বাকী গেট গুলো অন্য ফান্ড থেকে করা হবে। তিনি বলেন, খনন এর সময় বেচে থাকা অতিরিক্ত মাটি ওপেন সেলের মাধ্যমে বিক্রয় করা হবে।

মন্ত্রী পরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশিদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, চলতি বাংলা বছরের মধ্যে নদী খনন কাজ শেষ হবে। তখন মানুষের মুখে হাসি ফুটবে ইনশাল্লাহ। এলাকার মানুষ দায়িত্বশীলতার সাথে সরকারের সকল সুযোগ সুবিধা পাবে বলে তিনি জানান। প্রকল্পের কাজ করছে রামপাল ট্রেড ইন্টারন্যাশনাল ডব্লিউইএল-এডব্লিউআর (জেবি) ঠিকাদারী প্রতিষ্ঠান।

এসময় খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ, ডিআইজি রেজাউল হক পিপিএম, পাউবোর এক্সেন শাখাওয়াত হোসেন, এসই সৈয়দ সাইদুল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, এসপি মনিরুল ইসলাম, ইউএনও কৃষ্ণা রায়, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, ওসি নোমান হোসেন, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram