

মানিকভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: স্বৈরাচার শেখ হাসিনার পি.এস জাহাঙ্গীর আলম এর ষড়যন্ত্র, কাল্পনিক, ভিত্তিহীন, মিথ্যা হত্যা মামলা থেকে ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো: নাজিম উদ্দিন ও স্বপনের নাম প্রত্যাহারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর বাজারে ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন বিএনপির নেতা কামাল হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান, সহ সভাপতি সাইফুল ইসলাম লিটন, বিএনপির নেতা সাইফুল ইসলাম রাসেল, সাইফুল ইসলাম সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সহ আরো অনেকেই।
মানববন্ধন থেকে বলা হয়েছে, স্বৈরাচার শেখ হাসিনার পি.এস জাহাঙ্গীর আলম এর ষড়যন্ত্র, কাল্পনিক, ভিত্তিহীন, মিথ্যা হত্যা মামলা থেকে কেউ রেহাই পাইনি। গোপালপুর ইউনিয়নের যুবদলের সাবেক সভাপতি মো: নাজিম উদ্দিন ও স্বপন অনেকেই কে মিথ্যা হত্যা মামলার আসামি করা হয়েছে। তাই অতিবিলম্বে এসব মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার সহ নাজিম কে নি:শর্ত মুক্তি দেওয়ার আহবান জানান।
