

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং ৯.৪ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৯.৩০ মিনিটে এনএসআই সাতকানিয়া প্রতিনিধি এর তথ্যের ভিত্তিতে কেঁওচিয়া ০৬ নং ওয়ার্ড শহীদুল ইসলাম সাইমুন এর বাসায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বর্ণিত ব্যক্তির বাসা ও তার গোডাউন থেকে ৯.৪ টন (প্রায়) পলিথিন জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১৪ লাখ টাকা৷অভিযান চলাকালীন অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। এ সময় অভিযুক্ত ব্যক্তির কেরানিহাটের ব্যবসা প্রতিষ্ঠান জাহানারা স্টোর এর ম্যানেজার কে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় ১.৫০ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। অভিযানে সহায়তা করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম এর পরিদর্শক মইনুদ্দীন ফয়সাল ও অধিদপ্তরের কর্মচারীবৃন্দ সহ আনসার, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
