ঢাকা
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:১৬
logo
প্রকাশিত : জানুয়ারি ২৯, ২০২৫

ধামইরহাটে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী উৎসবের অন্যতম ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) বিকাল ৪টায় ধামইরহাট পৌর কৃষকদলের আয়োজনে উপজেলার ফার্শিপাড়া মিনি স্টেডিয়াম মাঠ সংলগ্ন ফসলি মাসে এ ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় বিভিন্ন জেলা এবং উপজেলার ঘোড়সওয়ার ও ঘোড়ার মালিকরা খেলায় অংশগ্রহণ করেন। তৎকালিন সময়ের জনপ্রিয় হারিয়ে যাওয়া খেলাটি নতুন প্রজন্মের নিকট পুনরায় উজ্জীবিত করতে উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার দর্শকেরা খেলা দেখার জন্য ভিড় করেন।

খেলায় পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক আরমান হোসেন রিপনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ধামইরহাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ ওয়াদুদ, উপজেলা বিএনপির অন্যতম নেতা ও ক্রীড়া সংগঠক আলহাজ্ব মো. হানজালা, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীম কবির মিল্টন, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, আতোয়ার রহমান, উপজেলা কৃষকদলের সভাপতি তরিকুল ইসলাম, জেলা মহিলা দলের সহ-সভাপতি মাজেদা বেগম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিনা আক্তার, সুলতানা রাজিয়া লাভলী, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহিনা ইয়াসমিন, যুবদল নেতা রুবেল হোসেন রতন, মনসুর আলম, ছাত্রদল নেতা ওয়াসিফ আরাফাত অভি, ওমর ফারুক রোমন, ফয়সাল আহমেদ প্রমুখ।

খেলায় ৪০টি ঘোড়াসওয়ার অংশগ্রহণ করেন এবং খেলা শেষে গ্রুপ-এ পর্যায়ে প্রথম স্থান অর্জন করনে মোস্তাকিম হোসেন, গ্রপ-বি পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন ওবায়দুর রহমান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram