ঢাকা
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১১
logo
প্রকাশিত : জানুয়ারি ২৯, ২০২৫

ধামরাইয়ে তুচ্ছ ঘটনায় মারধরে বেকারি শ্রমিক নিহত, আটক ৭

মিলন সিদ্দিকী, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে ইসলামপুর এলাকায় সিফাতবেকারিতে চুরির অপবাদ দিয়ে আব্দুর রাহীম (৩২) নামে এক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধামরাই থানায় মামলা হয়েছে এবং অভিযুক্ত ৭ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মারধরের ঘটিনাটি ঘটে, সন্ধ্যায় পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ধামরাইয়ের ইসলামপুরে সিফাত বেকারিতে কাজ করতেন আব্দুর রাহীম। তেল চুরি নিয়ে বাকবিতন্ডা হয় বেকারির একই কাজে কর্মরত অন্য শিফটের শ্রমিকের সাথে। এ ঘটনায় কয়েকজন মিলে মারধর করেন রাহীম ও তার সহযোগী আবিরকে। মারধরের কারণে মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্ত্রী হালিমা আক্তার।

নিহত আব্দুর রাহীম ব্রাক্ষণবাড়িয়া থানার মৃত শাহ আলমের ছেলে। সে ধামরাই পৌরশহরের লাকুরিয়া পাড়া এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।

কারখানায় গিয়ে দেখা যায়, আবির নামের শ্রমিকের গায়ে আঘাতের চিহ্ন। আবিরকে ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করলে আবির জানায়, তেল নিয়ে ওস্তাদের সাথে কথা কাটকাটি হলে আমাদের দুজনকে মারধর করে। ওস্তাদ বাড়ি চলে গেলে মাহাজন ওস্তাদকে ফোন দিয়ে আবার বেকারিতে নিয়ে আসে মিমাংসা করে দিবে এই মর্মে। পরে শুনি ওস্তাদের লাশ বাথরুমে।

নিহত রাহীমের স্ত্রী হালিমা আক্তার জানান, আমার স্বামীকে মিথ্যা অপবাদ দিয়ে সিফাত বেকারির মালিক রায়হান ও ৬-৭ জন মিলে মারধর করে মেরে ফেলেছে। বেকারির স্টাফদের বাথরুমে পড়ে ছিলো আমার স্বামীর নিথর দেহ। আমার দুইটা সন্তান এতিম হয়ে গেল, আমি আমার স্বামীর হত্যার বিচার চাই। আমার স্বামী যদি চোর হয় তাহলে তাদের সিসি ক্যামেরায় ধরা পড়ার কথা।

নিহত রাহীমের মা কান্নারত কন্ঠে জানান, আমার চার মেয়ের পরে একটাই ছেলে। আর কোন মায়ের বুক যেন এভাবে খালি না হয়। আমার ছেলেকে যারা মেরেছে তাদের বিচার চাই।

নিহতের শ্যালক ইউসুফ আলী ঘটনার বিবরণ দিয়ে জানান, বিচারের কথা বলে ডেকে নিয়ে আমার দুলাভাইকে মেরে ফেলেছে। আমার বোনটা স্বামী হারা হয়ে গেল আর আমার ছোট ছোট দুইটা ভাগ্নে ভাগ্নীর এখন কি হবে?

ধামরাই থানার ওসি জানান, এ ঘটনায় ভিক্টিম রাহীমের স্ত্রী ধামরাই থানায় একটি মামলা দায়ের করেছেন। আমরা অভিযান করে ৭ জন আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি এবং মরদেহ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram