ঢাকা
logo
প্রকাশিত : January 29, 2025

দুর্নীতির অভিযোগে বাহারছড়া ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: নানা দুর্নীতি-অনিয়মের অভিযোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের এলাকাবাসী। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন প্রধান সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।

এ সময় বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী ইউনুছের পদত্যাগ দাবি করা হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বাহারছড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক দেলোয়ার আজিম চৌধুরী, সাবেক প্যানেল চেয়ারম্যান কাজী মমতাজ উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের যুগ্ম-সম্পাদক কাজী এমরানুল হক, বাহারছড়া ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি ডা. শাহরিয়ার আব্দুল্লাহ পারভেজ, সহ-সভাপতি রমজান আলী, হেলাল উদ্দিন তালুকদার।

এ সময় নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী ইউনুছের দ্রুত অপসারণ দাবি করে মানববন্ধনে বক্তারা বলেন, তিনি ইউনিয়ন যুবলীগের পদধারী নেতা হওয়ার সুবাদে স্বৈরচারের আমলে ভোট কারচুপির মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হন। পরিষদের অর্থ আত্মসাৎ, মিথ্যা ব্যক্তির পরিচয় দিয়ে টাকা উত্তোলন, মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে চাল আত্মসাৎ, ভিজিটিং কার্ড আত্মসাৎ, জন্মনিবন্ধন সংশোধন, ওয়ারিশ সনদ, মৃত্যু সনদ, জাতীয় সনদ সহ পরিষদের নাগরিক সেবায় নিয়ম বর্হিভূত অর্থ আদায় ও হয়রানির অভিযোগ রয়েছে। পরিষদের সদস্যদের না জানিয়ে ছয়শত পরিবারের জনপ্রতি ৫৬ কেজী চাউল বিতরণে অনিয়মের অভিযোগও তুলে ধরেন তারা।

এমনকি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর নিয়মিত অফিস না করে উপজেলা প্রশাসনের অফিসে হাজিরা দেওয়া, নিজ নামীয় লিফলেট ছাপিয়ে নিজের মতো করে প্রত্যেক ওয়ার্ড হতে প্রায় ১৬ লক্ষ টাকা ইউনিয়ন ভূমিকর আদায় করে স্বল্প টাকা খরচ দেখিয়ে অবশিষ্ট টাকা আত্মসাৎ, স্বজন প্রীতিসহ নানা অভিযোগ তুলে ধরেন তারা।

মানববন্ধনের পূর্বে ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের মেম্বার ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা সহ বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি দেন।

মানববন্ধনে এ সময় ছাত্রনেতা সহ বাহারছড়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram