ঢাকা
logo
প্রকাশিত : January 29, 2025

ব্রাক্ষণবাড়িয়ার সরাইলে স্বামীর হাতে স্ত্রী খুন

মোঃ আলমগীর মিয়া, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাক্ষণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ গ্রামে স্বামীর প্রহারে পাঁচ সন্তানের জননী তানিয়া বেগম (৩২) এর মৃত্যু হয়েছে।

মৃত তানিয়া নোয়াগাঁও ইউনিয়নের শেখবাড়ির মরহুম শেখ ইনু মিয়ার কনিষ্ঠ কন্যা। ঘাতক উজ্জ্বল মৈশান নোয়াগাঁও ইউনিয়নের মৈশানবাড়ির ওলিউর রহমান মৈশানের ছেলে।

তানিয়ার পরিবারের লোকজন জানায়, মঙ্গলবার গভীর রাতে নিহতের স্বামী উজ্জ্বল বেপরোয়া হয়ে তার স্ত্রীকে মারধর শুরু করে। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। সন্তানরা এলাকার মানুষের সাহায্য কামনা করলেও কেউ এগিয়ে না আসায় বড় মেয়ে ৯৯৯ কল করে তার মাকে বাঁচানোর আকুতি জানালে পুলিশ এসে তাকে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পর থেকে ঘাতক স্বামী পালিয়ে গেছে।

আরো জানা গেছে, ১৬ বছর আগে নোয়াগাঁও গ্রামের মৈশান বাড়ির উজ্জ্বলের সাথে আনুষ্ঠানিক ভাবে বিয়ে হয়। উজ্বল বর্তমানে কালীকচ্ছের মনিরবাগে স্থায়ীভাবে বসবাস করে। বিয়ের পর থেকেই উজ্জ্বল তার স্ত্রীর উপর বিভিন্ন বায়না নিয়ে মারধর করতো। এরই মধ্যে তানিয়ার কোলে একে একে ৫টি সন্তান জন্ম নেয়। ৩ ছেলে ও ২ মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে শত নির্যাতন সহ্য করে স্বামীর সংসার করতে থাকে তানিয়া।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল হাসান বলেন, বর্তমানে তানিয়ার লাশ ময়না তদন্তের জন্য ব্রাক্ষণবাড়িয়া মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram