ঢাকা
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১১
logo
প্রকাশিত : জানুয়ারি ২৯, ২০২৫

আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান এই দেশে অতিসত্বর প্রধানমন্ত্রী হবে: হিমেল আল ইমরান

সুজন হোসেন রিফাত, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: বিএনপির ৩১ দফাকে বাস্তবায়ন করার জন্য জীবন যৌবন সবকিছু বিলিয়ে দিতে আমি প্রস্তুত রয়েছি। ইনশাআল্লাহ আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান অতিসত্বর এই দেশের প্রধানমন্ত্রী হবে, এমন মন্তব্য করেছেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো হিমেল আল ইমরান।

তিনি আরোও বলেন, যতো বড় শক্তি হোক সেটা আমরা রুখে দেবো ইনশাআল্লাহ, আমার বিরুদ্ধে এবং আমার জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার শক্তি আমাদের রয়েছে এবং বিগত ষোল বছর এই রাজনীতি করে আমাদের নেতাকর্মীরা কতটা নির্যাতিত সবাই আপনারা প্রতক্ষ্যভাবে তা জানেন।

তিনি বলেন, এই দেশে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান যে একত্রিশ দফা আমাদের দিয়েছে, সেটা কিন্তুু পাঁচ তারিখের আগে, পাঁচ তারিখের পরে না।
এই একত্রিশ দফার ভিতরে আগামীর রাষ্ট্র কিভাবে বিনির্মাণ হবে, তার প্রত্যেকটি কথা এখানে রয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধায় মাদারীপুরের রাজৈর পৌর এলাকার মোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৯ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে রাজৈর উপজেলা বিএনপির নেতা সিরাজুল খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন মফা, রাজৈর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসান খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মানিক মিয়া মানকু, কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন রাজিব, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ মাইদুল ইসলাম আকন, রাজৈর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো তরিকুল মাতুব্বর, যুগ্ম আহবায়ক মোঃ ফরিদ হোসাইন, যুগ্ম আহবায়ক আল-আমিন, রাজৈর পৌর ছাত্রদলের সদস্য সচিব শোহাগ সরদার, প্রবাসী মাহফুজ শেখসহ অনেকেই।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram