ঢাকা
logo
প্রকাশিত : January 29, 2025

কুমিল্লায় চোর ধরতে গিয়ে মারা গেলেন পুলিশ কনস্টেবল

শাহাজাদা এমরান, কুমিল্লা: কুমিল্লায় চোরকে ধাওয়া করতে গিয়ে এক পুলিশ সদস্যের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জেলার দেবিদ্বার উপজেলা সদর এলাকায় এ ঘটনা ঘটেছে।

মৃত পুলিশ সদস্যের নাম মাইনুদ্দিন ভূঁইয়া (৫৯)। তিনি দেবিদ্বার থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। মাইনুদ্দিন কুমিল্লার মুরাদনগর উপজেলার গাইটুলি গ্রামের ভূঁইয়া বাড়ির মৃত সাইদুর রহমান ছন্দু ভূঁইয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুল ইসলাম বলেন, ‘মাইনুদ্দিনের পুলিশের চাকরির আর মাত্র ছয় মাস সময় ছিল। এরপরই তিনি অবসরে যেতেন। রুবেল মিয়ো নামের ওই চোর পালিয়ে যায়। সে সময় চোরকে ধাওয়া দিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

পুলিশ ও স্থানীয়রা জানান, দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর দক্ষিণপাড়া নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মসজিদের দুটি ফ্যান চুরি করায় এক ব্যক্তিকে আটক করে মারধর করেন স্থানীয়রা। খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। আটক করে থানায় নিয়ে আসার পথে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। পুলিশ তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসা শেষে থানায় নিতে সিএনজিতে ওঠানোর সময় দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় তাকে ধাওয়া করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন কনস্টেবল মহিউদ্দিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত কনস্টেবল মাইনুদ্দিনের গ্রামের প্রতিবেশী রাসেল আহামেদ বলেন, ‘মাইনুদ্দিনের চাকরি আর বেশিদিন ছিল না। বাড়িতে দুই ছেলে, দুই মেয়ে ও স্ত্রী রয়েছে। মৃত্যুর খবর শুনে তার স্ত্রী-সন্তান ও আত্মীয়-স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।’

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মহিবুস সালাম খান বলেন, ‘মারধরের শিকার এক চোরকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনা হয়। তাকে চিকিৎসা দেওয়া শেষে থানায় নেওয়ার পথে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সিএনজিতে উঠানোর সময় পালিয়ে যায়। এ সময় চোরকে ধাওয়া করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন কনস্টেবল মহিউদ্দিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram