ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৫১
logo
প্রকাশিত : জানুয়ারি ২৮, ২০২৫

পাইকগাছায় স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

শেখ দীন মাহমুদ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছার গড়ুইখালী এলাকা থেকে হুরায়রা (১১) নামে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার গড়ুইখালী এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সে উপজেলার গড়ুইখালী ইউনিয়নের গড়ুইখালী গ্রামের খানজাহান গাজীর মেয়ে। সর্বশেষ এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার গড়ুইখালী গ্রামের খানজাহান গাজীর ৫ম শ্রেণিতে পড়ুয়া মানসিক ভাসাম্যহীন হুমায়রা নামের ওই শিক্ষার্থী সোমবার বিকাল ৫ টার দিকে নিজ বাড়ির উঠানে খেলছিল। তার মা রান্না ঘরে রান্নার কাজে ব্যস্ত ছিল। সন্ধ্যা ৬ টার দিকে তিনি পান খাওয়ার উদ্দেশ্যে বসত ঘরে গিয়ে দেখেন তাদের মানসিক ভারসাম্যহীন মেয়ে হুরায়রা গলায় ওড়না পেচানো অবস্থায় ঘরের আড়ার সাথে ঝুলে রয়েছে। এসময় তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সবজেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃ্ত্যুর মামলা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram