ঢাকা
logo
প্রকাশিত : January 28, 2025

কুমিল্লায় চাচা-চাচির নির্যাতনে তিন মাসের অন্তঃসত্ত্বা ভাতিজির গর্ভপাত, আহত-৩

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলায় চাচা ও চাচীর নির্যাতনে তিন মাসের অন্তঃসত্ত্বা ভাতিজির গর্ভপাতের অভিযোগ উঠেছে। এসময় তিন জন আহত হয়েছে। আহতদের স্বজনরা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল আনুমানিক ৯ টায় উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের ভিটিকান্দি গ্রামের নবীর হোসেনের বাড়িতে। আহতরা হলেন- মো.নবীর হোসেন (৬০), তার স্ত্রী রোজিনা আক্তার (৫০) ও মেয়ে সাথী আক্তার (১৯)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নবীর হোসেনের জমি থেকে মাটি কেটে নিচ্ছে সৎ ভাই কবির মিয়া, এসময় নবীর বাধা দিলে কবির ও তার স্ত্রী কোহিনূর আক্তার এবং মেয়ে রিয়া আক্তার নবীর হোসেনের ওপর হামলা করে পিটিয়ে ডান পা ভেঙে ফেলে। এসময় আহত নবীর হোসেনের ডাকচিৎকার শুনে স্ত্রী রোজিনা ও মেয়ে সাথী এগিয়ে গেলে তাদেরকেও মারধর করে রোজিনার মাথা ফাটিয়ে দেয় এবং অন্তঃসত্ত্বা সাথীকে মাটিতে ফেলে পেটে আঘাত করলে সাথী আক্তারের রক্তপাত হতে থাকে।

আহত নবীর হোসেন বলেন, কবির আমার জায়গা থেকে মাটি কেটে নিচ্ছে, তখন আমি বাধা দিলে কবির ও তার স্ত্রী এবং মেয়ে এসে লোহার রড ও কাঠের রোল দিয়ে আমার পায়ে আঘাত করে। এসময় আমার ডাকচিৎকার শুনে আমার স্ত্রী ও তিন মাসের অন্তঃসত্ত্বা মেয়ে সাথী এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে এবং আমার মেয়ের তিন মাসের বাচ্চা নষ্ট করে ফেলে। আমি এর সঠিক বিচার চাই।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সরফরাজ হোসেন খান বলেন, তিন জন মারামারির রোগী এসেছে, এদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা বলে জানা গেছে এবং অনেক রক্তক্ষরণ হয়েছে। আলট্রাসনোগ্রাম করার জন্য বলেছি, পরবর্তীতে আর আসেনি। অন্য আহতদের ভর্তি দিয়েছি।

তিতাস থানার উপপরিদর্শক (এস আই) বিমল বলেন, ওসি স্যারের নির্দেশে আমি হাসপাতালে গিয়ে আহতদের দেখেছি এবং চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়ে আসছি৷অভিযোগ পেলে ওসি স্যারের নির্দেশ মতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram