ঢাকা
logo
প্রকাশিত : January 28, 2025

পশ্চিম জোনের রেলস্টেশন পার্বতীপুর থেকেও চলাচল করেনি ট্রেন

এম এ জলিল সরকার, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ (লোকোমাস্টার-গার্ড-টিটিই) কেন্দ্রের নির্ধারিত কর্মসূচী অনুযায়ী মঙ্গলবার (২৮ জানুয়ারি) সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলছে। পশ্চিমাঞ্চলে বৃহৎত্তর রেলওয়ে জংশন পার্বতীপুর থেকেও কোথাও কোন আন্তঃনগর লোকাল, মালবাহী ট্রেন সারাদিন চলাচল করেনি।

পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে প্রতিদিন ৩২ জোড়া আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন চলাচল করে। আজ মঙ্গলবার ভোরবেলা থকে ঐক্যপরিষদের নেতারা পার্বতীপুর রেলওয়ে লোকোসেড এলাকায় অবস্থান নিয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যোগ দেয়।

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সাইফুল আজম, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সানোয়ার হোসেন জানান, রানিং স্টাফদের পার্ট অব পে রানিং এলাউন্স যোগে পেনশন ও আনুতোষিক প্রদানে ৩ নভেম্বর ২০২১ অর্থ মন্ত্রণালয়ের সকল অসম্মতি প্রত্যাহার এবং নতুন নিয়োগপ্রাপ্ত রানিং স্টাফদের নিয়োগপত্রে বৈষম্যমুলক ১২ ও ১৩ নং শর্ত বাতিল করে রেলওয়ে কোড বিধিবিধানের আদেশ ও প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত রানিং স্টাফদের কর্মবিরতি চলবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram