ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:১৩
logo
প্রকাশিত : জানুয়ারি ২৮, ২০২৫

চট্টগ্রামের বাঁশখালীতে বিধবা নারীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, রহস্য অজানা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে রাশেদা বেগম (৫০) নামের এক বিধবা নারীকে নিজ ঘরে ঢুকে মধ্যযুগীয় কায়দায় মারধর করে রক্তাক্ত অবস্থায় কে বা কারা ফেলে চলে গেছে এমন খবর পাওয়া যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। গুরুতর জখমপ্রাপ্ত ওই নারীকে সেন্সলেস অবস্থায় উদ্ধার করে চমেকে প্রেরণ করেন। বর্তমানে আশঙ্কাজন অবস্থায় চমেকে চিকিৎসাধীন আছেন বলে জানা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামদাশ মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রে পরিদর্শক তপন কুমার বাগচি জানান, 'ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ওই নারীর নাকে, মাথায়, উরুতে (বাহু) লোহা জাতীয় দা-শাবলের আঘাতের চিহ্ন দেখা যায়। সেন্সলেস অবস্থায় থাকায় ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় নি।'

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার কালীপুর ইউনিয়নের গুনাগরি জঙ্গল কালীপুর ১নম্বর ওয়ার্ডের বাঁশবুনিয়া এলাকার নিজ বসতঘর থেকে তাকে উদ্ধার করা হয়। আহত ওই নারী একই এলাকার মৃত কামাল উদ্দীনের স্ত্রী। আজ থেকে চৌদ্দ বছর আগে তার স্বামী কামাল উদ্দিন মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কালীপুর ইউনিয়েনের জঙ্গল গুনাগরী বাঁশবুনিয়া এলাকায় নিজ ঘরে একাই থাকেন ওই বিধবা নারী। ঘটনার দিন সকালে এলাকার মসজিদের ইমামের নাস্তার জন্য ইমাম আহমদ রেজা (রহ.) সুন্নী নূরানী মডেল মাদরাসা ও হেফজখানার ছাত্ররা রাশেদা বেগমের বাড়িতে গেলে দরজা বন্ধ অবস্থায় ভিতর থেকে বলেন, আমি অসুস্থ একসাথে দুপুরে খাবারের ব্যবস্থা করবেন বলে জানান ওই নারী।

পরে দুপুরের খাবারের জন্য ছাত্ররা দরজায় গিয়ে সালাম দিয়ে দরজায় ধাক্কা দিলে দরজা খোলা অবস্থায় ঘরের ভিতর প্রবেশ করলে দেখা যায় মাটিতে রক্ত ও কাঠের উপর রাশেদা বেগম রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ছাত্ররা এসব বিষয় মাদরাসার হুজুরকে জানালে পরে হুজুরসহ এলাকাবাসী এসে ঘরের ভিতরে ঢুকলে ওই নারীকে কাঠের উপর রক্তাক্ত অবস্থা থেকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, 'ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। ওই নারীর সেন্স ফিরলে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে। এখন পর্যন্ত এ ঘটনায় আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram