ঢাকা
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৩৬
logo
প্রকাশিত : জানুয়ারি ২৮, ২০২৫

সাতক্ষীরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে উপজেলার তারালী মোড়ে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কালিগঞ্জ উপজেলার তারালী ও চম্পাফুল ইউনিয়ন বিএনপির নতুন ঘোষিত কমিটির আনন্দ মিছিল শেষে সমাবেশ চলছিল বিএনপি নেতা শেখ এবাদুল ইসলামের নেতৃত্বে। অন্যদিকে, পদবঞ্চিত বিএনপি নেতা শেখ নুরুজ্জামান, জাহাঙ্গীর আলম, খোকন মেম্বর, আব্দুল আজিজ ও বাবু গ্রুপ তারালী মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। তারা ডাকবাংলো মোড় ঘুরে পুনরায় তারালী মোড়ে ফিরে আসে। শেখ এবাদুল ইসলাম গ্রুপের সমাবেশস্থলে পৌঁছানোর পর ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে।

এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি গ্রুপ। এ সময় বাবু গ্রুপের নেতাকর্মীরা বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল বলেন, বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তারালী মোড় এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে। কোনো সভা বা সমাবেশ করার অনুমতি থাকবে না বলে জানান তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram