ঢাকা
logo
প্রকাশিত : January 27, 2025

নোয়াখালীতে অবৈধ ইটভাটা ভেঙ্গে দিয়েছে প্রশাসন

মানিকভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে ফসলি জমি দখল করে লোকালয়ে গড়ে তোলা লাইসেন্সবিহীন একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। এর আগে বারবার সতর্ক করার পরও নির্দেশনা অমান্য করায় ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার ভূঁইয়ারহাট বাজার সংলগ্ন “একতা ব্রিকস ম্যানুফ্যাকচারিং” নামের ইটভাটায় অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা।

জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শিক্ষা প্রতিষ্ঠান ও ঘনবসতিপূর্ণ এলাকায় ইটভাটা নির্মাণ করায় ২০১৭ সালে এই ইটভাটার আবেদন না মঞ্জুর করা হয়। কিন্তু পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স না নিয়ে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনা করে আসছিল “একতা ব্রিকস ফিল্ড”। অন্যদিকে পূর্বের আদেশ অমান্য করায় ৫০ হাজার টাকা জরিমানাও করা হয় এবং ১৫ দিনের মধ্যে সব সামগ্রী সরানোর নির্দেশনা দেওয়া হয়।

নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল সরদার বলেন, অবৈধ এই ইটভাটা আইন লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সেটি ভেঙে দেওয়া হয়েছে। এ ধরনের সব ভাটা বন্ধ করে দেওয়া হবে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা বলেন, ইটভাটার মালিকের বিরুদ্ধে অনুমোদনহীন অবৈধ ভাটা পরিচালনার অভিযোগ পেয়ে গত ২রা ডিসেম্বর অভিযান চালিয়ে ইটভাটার সিমনি ভেঙ্গে দেওয়া হয় এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে আবারও তারা ইটভাটা চালু করায় আজ আবারও ভাটা ভেঙ্গে দেওয়া হয়েছে। পরিবেশের ক্ষতি করে এমন কার্যক্রম করতে দেওয়া হবে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ভাটার অনুমোদন কিংবা পুনরায় চালু করার কোন সুযোগ নেই। অভিযানে নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল সরদার, সহকারী পরিচালক নুর হাসান সজীবসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram