ঢাকা
logo
প্রকাশিত : January 27, 2025

মিঠাপুকুরে এমপিএইচডিও সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: মিঠাপুকুর প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থা (এমপিএইচডিও)’র উদ্যোগে পায়রাবন্দ ইউনিয়নের জাফরপুর গ্রামে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকালে জাফরপুর গ্রামে ৫০ জন দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শীতবস্ত্র বিতরণে অনুষ্ঠানে মিঠাপুকুর প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থা (এমপিএইচডিও)'র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপক পরিচালক শামীম রানার সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা শিক্ষা অফিসার মোজাম্মেল হক শাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুছ সাত্তার মেমোরিয়াল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মতিউর রহমান, মিঠাপুকুর প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থার সভাপতি সাফাওয়াত হোসেন সোহাগ, সেনা সদস্য কাওছার আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন মিঠাপুকুর প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থা (এমপিএইচডিও)'র সংস্থার সহ-সভাপতি নাচির রাহান কবির, কোষাধ্যক্ষ সুমিরা, সাধারণ সদস্য রফিকুল ইসলাম, আতিকুর রহমান, বেলাল হোসেন, শাহিন মিয়া, রবিউল ইসলাম, আমিনুর ইসলাম, আবুল হোসেন, কল্পনা বেগম, আনারুল ইসলাম, মিজানুর রহমান, রোকসেনা, ফাতেমা বেগম প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram