ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৪৪
logo
প্রকাশিত : জানুয়ারি ২৭, ২০২৫

বিশ্বম্ভরপুরে দুই শতাধিক ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল জব্দ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা সীমান্ত এলাকা থেকে দুইশত উনিশ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দ করেছে বিজিবি। যার আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ২৮ হাজার ৫০০ টাকা।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার মাছিমপুর বিজিবি ক্যাম্পের টহল দল অভিযান চালিয়ে জব্দ করে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) জানিয়েছে, ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে মাছিমপুর বিজিবি ক্যাম্পের বিশেষ টহল দল সীমান্ত পিলার ১২০৯/২-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধনপুর ইউনিয়নের গামারীতলা এলাকা অভিযান পরিচালনা করে। এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিত টের পেয়ে ২১৯ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ ফেলে পালিয়ে যায়।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির এ বিষয়ে জানান, জব্দকৃত মদগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ কঠোর নজরদারি রয়েছে আমাদের পক্ষ থেকে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram