ঢাকা
logo
প্রকাশিত : January 27, 2025

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় দু’জনের ১৫ বছর করে কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র আইনের একটি মামলায় দু’জনকে ১৫ বছর করে কারাদন্ডের আদেশ দিয়েছে বিশেষ ট্রাইব্যুনাল। দন্ডিতরা হলো- জেলার গোমস্তাপুরের নরশিয়া গ্রামের মোঃ ফয়মদ্দিনের ছেলে মামুন (৩০) ও একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে দুলু মিয়া (৩৫)।

আজ সোমবার দুপুরে স্পেশাল ট্রাইবুনাল-১ এর বিচারক মোঃ মিজানুর রহমান আসামিদের উপস্থিতিতে রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওয়াদুদ বলেন, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর ভোলাহাটের বড়জামবাড়িয়া এলাকায় র‍্যাব-৫ রাজশাহীর অভিযানে ২টি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিনসহ আটক হয় মামুন ও দুলু। এ ঘটনায় র‍্যাবের উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমান ওই দু’জনকে আসামি করে পরদিন ২০২০ সালের ১ জানুয়ারি ভোলাহাট থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এবং ভোলাহাট থানার উপ-পরিদর্শক আতাউর রহমান ২০২০ সালের ৩১ জানুয়ারি ওই দু’জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা করেন। বিজ্ঞ বিচারক সাক্ষ্য প্রমানাদি শেষে উপরোক্ত রায়ে দন্ডিত করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram