ঢাকা
logo
প্রকাশিত : January 27, 2025

রোহিঙ্গা জনগোষ্ঠীকে ভোটার না করতে ঈদগাঁওতে নির্বাচন অফিসের নজরদারি বৃদ্ধি

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার আওতাধীন ওয়ার্ড /ইউনিয়ন সমূহে কোন রোহিঙ্গা জনগোষ্ঠী যাতে ভোটার হতে না পারে সে দিকে লক্ষ্য রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন ঈদগাঁও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হুমায়ূন কবীর।

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিষয়ে সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় নির্বাচন অফিসারের সাথে সৌজন্যে সাক্ষাৎকালে তিনি এ বিষয়ে প্রতিটি ওয়ার্ড/ ইউনিয়নে ভোটার হালনাগাদের দায়িত্বরত সুপারভাইজার ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ মেম্বার সহ সকলের কাছে এমন বার্তা পৌঁছাতে চাচ্ছেন বলে জানান।

তিনি আরো জানান, এ বিষয়ে জেলা নির্বাচন অফিসার এবং গোয়েন্দা সংস্থার লোকজন প্রতিনিয়ত খোঁজ-খবর নিচ্ছেন। যদি রোহিঙ্গা জনগোষ্ঠীকে কেউ ভোটার করতে সহযোগিতা করে এবং এ বিষয়ে যদি উপযুক্ত প্রমাণ পাওয়া যায় তাহলে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি এ বিষয়ে সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেছেন। রোহিঙ্গা জনগোষ্ঠীর যেদিকে বসবাস ঈদগাঁও নির্বাচন অফিস কর্তৃক সেদিকের সুপারভাইজারগণের প্রতি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। সরকার চায় কোন রোহিঙ্গা জনগোষ্ঠী যাতে ভোটার হতে না পারে। সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে আহ্বান জানিয়েছেন তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram