ঢাকা
logo
প্রকাশিত : January 26, 2025

পতাকা বৈঠকের পর পীরগঞ্জ সীমান্তে মা ছেলেকে ফেরত দিয়েছে বিএসএফ

বিষ্ণুপদ রায়, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ চান্দেরহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক মা ও ছেলেকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শনিবার রাতে জেলার পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের পশ্চিম ভবানীপুর এলাকায় সীমান্তের শূন্য রেখায় বিজিবি এবং বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয় বিএসএফ। এর আগে, শনিবার সকালে উপজেলার বৈরচুনা ইউনিয়নের চান্দেরহাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় তাদের আটক করে ধরে নিয়ে যায় বিএসএফ।

ফেরত আসারা হলেন- রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের মাধবপুর গ্রামের নিরলা রায় (৪৪) ও তার ছেলে আকাশ রায় (২২)।

চান্দেরহাট বিজিবি ক্যাম্প সূত্রে জানা যায়, শনিবার সকালে পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের চান্দেরহাট সীমান্তের ৩৩৩ এর ২ এস পিলার এলাকা দিয়ে পার্শ্ববর্তী রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের মাধবপুর গ্রামের নিরলা (৪৪) এবং তার ছেলে আকাশ রায় (২২) অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে আটক হয়। বিষয়টি জানার পর আটক মা ও ছেলেকে ফেরত চায় বিজিবি। পরে সন্ধায় চান্দেরহাট বিজিবি এবং ভারতের চকসিবানন্দ ক্যাম্পের বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হয়। দীর্ঘ আলোচনার পর বিএসএফ আটক মা ও ছেলেকে বিজিবির কাছে হস্তান্তর করেন।

পতাকা বৈঠকে চান্দেরহাট বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মনিরউদ্দীন, বিএসএফ এর পক্ষে পরিদর্শক শরৎ চক্রবর্তী উপস্থিত ছিলেন।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বলেন, শনিবার রাত ৮টার দিকে মা নিরালা রায় ও ছেলে আকাশকে থানায় সোপর্দ করেছে বিজিবি। সেইসঙ্গে অবৈধভাবে ভারতে প্রবেশের অপরাধে বিজিবির সুবেদার মনির উদ্দিন তাদের মা ও ছেলের নামে থানায় মামলা করেছেন। রোববার তাদের ঠাকুরগাঁও আদালতে তোলা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram