ঢাকা
logo
প্রকাশিত : January 26, 2025

মহাদেবপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে চাউল ভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রহমান (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিদ্যুৎ হোসেন (২০) নামক অপর একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার বিকেলে মহাদেবপুর-ছাতড়া সড়কের বাছড়ার মোড় নামক স্থানে।

নিহত আব্দুর রহমান উপজেলার চাঁন্দাশ ইউপির ডিমজাওন গ্রামের নুরনবীর ছেলে ও আহত বিদ্যুৎ একই গ্রামের বাবুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুদিখানা দোকানের জিনিসপত্র কেনার জন্য আব্দুর রহমান তার বন্ধু বিদ্যুৎ হোসেনকে সাথে নিয়ে রোববার বিকেলে মোটরসাইকেল যোগে ডিমজাওন থেকে ছাতড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাছড়ার মোড় নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি চাউল বোঝায় ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই আব্দুর রহমানের মৃত্যু ঘটে। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত অবস্থায় বিদ্যুৎ হোসেনকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram