ঢাকা
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২১
logo
প্রকাশিত : জানুয়ারি ২৬, ২০২৫

উল্লাপাড়ায় মেয়ের উপর অভিমান করে মায়ের আত্মহত্যা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মেয়ের উপর অভিমান করে সাথী পারভীন (৩৫) নামের এক মা আত্মহত্যা করেছে। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে নিজ ঘরের ধন্যার সাথে ঝুলে আত্মহত্যা করে। সাথী উপজেলার সদর ইউনিয়নের খালিয়াপাড়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।

উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক মোঃ মেহেদী হাসান জানান, শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে তার কলেজ পড়ুয়া মেয়ের সাথে ঝগড়া হয় গৃহবধূ সাথীর। সন্ধ্যায় পরিবারের সকল সদস্য গ্রামের এক ইসলামী জালসায় যোগ দিলে মেয়ের উপর অভিমান করে সাথী ঘরের ধন্যার সাথে ঝুলে আত্মহত্যা করে। পরে জলসা শুনে বাড়ীর লোকজন ফিরে এসে দেখে আত্মহত্যা করে ঝুলে আছে গৃহবধূ সাথী।

উল্লাপাড়া মডেল থানার তদন্ত (ওসি) নিয়ামুল হক জানান, পরিবারের লোকজন থানায় খবর দিলে পুলিশ রবিবার সকালে ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে সাথীর স্বামী শহিদুল ইসলাম থানায় বাদী হয়ে একটি ইউডি মামলা দায়ের করেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram