ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:১২
logo
প্রকাশিত : জানুয়ারি ২৬, ২০২৫

বাগেরহাট পুনাকের পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাগেরহাট প্রতিনিধি: নিজস্ব সংস্কৃতি ও গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরতে দিনব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

রবিবার সকালে বাগেরহাট পুলিশ লাইন স্কুল প্রাঙ্গণে বাগেরহাট পুনাকের সভানেত্রী শোভা আরিফ প্রধান অতিথি হিসেবে এই দিনব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন।

পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অন্যান্যের মধ্যে বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ লাইন স্কুলের অধ্যক্ষসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, বর্তমান প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতিসহ ও গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরতে পিঠা উৎসব যথেষ্ট গুরুত্ব বহন করে। এই পিঠা উৎসবে ৬টি স্টলে গ্রাম বাংলার ঐতিহ্য অর্ধশত বিভিন্ন প্রকার বাহারি পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়। পিঠা উৎসব চলাকালে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের পরিবেশনায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সকলকে মুগ্ধ করে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram