ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৪২
logo
প্রকাশিত : জানুয়ারি ২৬, ২০২৫

কাস্টমস দিবস উপলক্ষ্যে বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি কাস্টমসের মিষ্টি বিনিময় ও আলোচনা সভা

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দরে পালিত হয়েছে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৫। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো কাস্টমস সেবায় প্রতিশ্রুতি, দক্ষতা নিরাপত্তা প্রগতি। এ উপলক্ষে বাংলাবান্ধা জিরো লাইনে বাংলাদেশের বাংলাবান্ধা কাস্টমস ও ভারতের ফুলবাড়ি কাস্টমস এর মধ্যে শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় করা হয়।

রবিবার (২৬ জানুয়ারি) সকালে শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় শেষে বাংলাবান্ধা স্থল শুল্ক স্টেশনের আয়োজনে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উক্ত মতবিনিময় সভায় বাংলাবান্ধা স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মো ইসাহাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মো শরিফ হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাবান্ধা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক রেজাউল করিম রেজা, পরিচালক শাহাদাৎ হোসেন রঞ্জু, পোর্ট ইনচার্জ আবুল কালাম আজাদ, ইমিগ্রেশন ওসি ফিরোজ, উদ্ভিদসংগ নিরোধ এর প্রতিনিধি উজ্জল, সহকারী রাজস্ব কর্মকর্তা ময়নুল হাসান, সুব্রত সিং, রাজস্ব কর্মকর্তা তুহিন চৌধুরী, সিএন্ডএফ এজেন্ট সোহেল রানা মানিক প্রধান, মূসা প্রমুখ।

দুই দেশের কাস্টমস এর কর্মকর্তাগণের নেতৃত্বে শুভেচ্ছা ও মিষ্টি বিনিময়কালে উপস্থিত ছিলেন ভারতের ফুলবাড়ি কাস্টমসের সহকারী কমিশনার টিও শার্পা, কাস্টমস সুপারিনটেনডেন্ট গোপাল কৃষ্ণ দাস, রাজা কেসরী এবং বাংলাবান্ধা কাস্টমস এর পক্ষে নেতৃত্ব দেন রাজস্ব কর্মকর্তা তুহিন চেীধুরি ও সহকারী রাজস্ব কর্মকর্তাগণ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram