ঢাকা
logo
প্রকাশিত : January 26, 2025

হাতিয়ায় অবৈধভাবে বন্দোবস্ত বুঝিয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: হাতিয়ায় বনভূমিকে অবমুক্ত না করে অবৈধভাবে বন্দোবস্ত বুঝিয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে নদীভাঙা পুনর্বাসন সমবায় সমিতির সদস্যরা। রোববার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার প্রধান সড়কে থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নদীভাঙা পুনর্বাসন বহুমুখী সমবায় সমিতির দুই শতাধিক সদস্য।

এ সময় বক্তব্য রাখেন সংঘঠনের সভাপতি আবুল কাশেম, সদস্য আবু তাহের, মো. নিজাম উদ্দিন, মো. আলী, ফজল করিম, শাহাবউদ্দিন, মেহেরাজ উদ্দিন প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, হাতিয়া বনবিভাগের অধীন বনভূমিকে অবমুক্ত না করে এবং জরিপ অধিদপ্তরের যথাযথ বিধি না মেনে স্থানীয় প্রভাবশালীদের মাঝে নামে বেনামে বন্দোবস্ত দেয়া হয়। এ বিষয়ে আদালতের নিষেধাঞ্জা থাকা অবস্থায় মানুষের মাঝে অবৈধ বন্দোবস্ত বুঝিয়ে দেয়া হচ্ছে। জনপ্রতি ২ হাজার টাকা তুলে নিচ্ছেন একটি পক্ষ। যাহা কোনভাবেই মেনে নেয়া যায় না। আমরা আজকে এই মানববন্ধন থেকে প্রশাসনকে জানিয়ে দিতে চাই, কোন অবস্থায় বনবিভাগ থেকে অবমুক্ত না করে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি বুঝিয়ে দেয়া যাবে না। যথাযথ প্রক্রিয়ায় জরিপ অধিদপ্তরের মাধ্যমে পরিমাপ সম্পন্ন করে প্রকৃত ভূমিহীন নদীভাঙা পরিবারের মাঝে বন্দোবস্ত দিতে হবে।

মানববন্ধন শেষে সমিতির প্রতিনিধিরা উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), হাতিয়া নৌকন্টিনজেন্ট কমান্ডার ও হাতিয়া থানা বরাবর একটি স্মারকলিপি দেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram